বাংলাদেশের বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ই ফেব্রুয়ারি। অনেক প্রতিশ্রুতি দেওয়া হবে, অনেক বক্তব্য দেওয়া হবে, অনেক প্রশ্নও উঠবে। কিন্তু আসল প্রশ্নটি হলো— মহেশখালীর প্রকৃত সমস্যাগুলো কী এবং সেগুলোর বাস্তব ও যৌক্তিক সমাধান কী?
মহেশখালী গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (MRDC) এই লক্ষ্য নিয়েই একটি গবেষণাভিত্তিক ধারাবাহিক উদ্যোগ শুরু করেছে। আমরা মহেশখালীর মূল সমস্যাগুলো চিহ্নিত করব এবং সেগুলোর বাস্তবসম্মত ও কার্যকর সমাধান প্রস্তাব করব—শ্লোগান নয়, পরিকল্পনা। এই সিরিজ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি— মহেশখালীর মানুষের জন্য, সচেতন ভোটারের জন্য, জবাবদিহিতার জন্য এবং টেকসই উন্নয়নের জন্য।
আমরা আশা করি সাধারণ মানুষ, বিশেষজ্ঞ ও নির্বাচনী প্রার্থীরা এই প্রস্তাবগুলো পড়বেন, ভাববেন এবং তাঁদের মতামত দেবেন। ভোট দেওয়ার আগে মানুষকে শিক্ষিত করার এটাই সময়।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে MRDC এই বিষয়ভিত্তিক সিরিজ শুরু করছে। আজ প্রকাশিত হচ্ছে প্রথম পর্ব, যেখানে আলোচনা করা হয়েছে মহেশখালীর অন্যতম জরুরি সংকট— স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ব্যবস্থা। বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে (প্রথম কমেন্ট)।
স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার সিরিজ – পর্ব ১
জরুরি স্বাস্থ্যসেবা কোনো দান নয়—এটি নাগরিকের মৌলিক অধিকার। যে দ্বীপ দেশের বিদ্যুৎ, জ্বালানি ও অর্থনীতিতে অবদান রাখে, সেখানে মানুষ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়।
সমস্যা চিহ্নিতকরণ (বাস্তবতা ভিত্তিক)
মহেশখালী উপজেলার প্রধান স্বাস্থ্যগত সংকটসমূহ:
- জরুরি চিকিৎসার জন্য কোনো কার্যকর হাসপাতাল নেই
- স্থল বা নৌ—কোনো অ্যাম্বুলেন্স ব্যবস্থা নেই
- দরিদ্র মানুষের জন্য কোনো স্বাস্থ্যবিমা নেই
- জরুরি রোগীকে কক্সবাজার পাঠাতে দেরি হয় → মৃত্যু ঝুঁকি বাড়ে
- গর্ভবতী নারী ও নবজাতক সবচেয়ে বেশি ঝুঁকিতে
- দ্বীপ হওয়ায় জরুরি সেবায় ভৌগোলিক বৈষম্য
প্রস্তাবিত সমাধানসমূহ (বাস্তবায়নযোগ্য ও ধাপে ধাপে)
প্রস্তাব ১: উপজেলা-ভিত্তিক ২৪ ঘণ্টার প্রণোদনাভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা
কাঠামো
- প্রতিটি ইউনিয়নে ১টি করে অ্যাম্বুলেন্স (যেখানে সম্ভব স্থলপথে)
- ২–৩টি নৌ-অ্যাম্বুলেন্স (দ্বীপ ও মূল ভূখণ্ড সংযোগের জন্য)
- একটি কেন্দ্রীয় ২৪/৭ জরুরি কল সেন্টার
বিশেষ নীতি
- সব গর্ভবতী নারীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে
- ৫ বছরের নিচের শিশুদের জরুরি ক্ষেত্রে বিনামূল্যে
প্রণোদনা ব্যবস্থা
- চালক ও প্যারামেডিকদের: নির্দিষ্ট বেতন
- রাতের ডিউটি ও দ্রুত সাড়ার জন্য ইনসেনটিভ
- GPS ও কল-লগের মাধ্যমে নজরদারি
কেন এটি কার্যকর হবে
- ইউনিয়নভিত্তিক হওয়ায় দ্রুত পৌঁছানো সম্ভব
- প্রণোদনা থাকলে অনুপস্থিতি কমবে
- নৌ-অ্যাম্বুলেন্স দ্বীপবাসীর বাস্তব সমস্যা সমাধান করবে
প্রস্তাব ২: উপজেলা-ভিত্তিক সার্বজনীন স্বাস্থ্যবিমা ব্যবস্থা
প্রস্তাবিত নাম: মহেশখালী কমিউনিটি হেলথ ইনস্যুরেন্স (MCHI)
কী কী কভার করবে
- জরুরি চিকিৎসা
- ডাক্তার দেখানো (OPD)
- স্বাভাবিক ও আংশিক সিজার ডেলিভারি
- দুর্ঘটনা ও ট্রমা কেয়ার
অর্থায়ন মডেল
| শ্রেণি | মাসিক চাঁদা |
| অতিদরিদ্র | সম্পূর্ণ বিনামূল্যে |
| নিম্ন আয় | ৫০- ১০০টাকা / মাস |
| মধ্য আয় | ১০০-২০০ টাকা / মাস |
অর্থের উৎস
- সরকারি স্বাস্থ্য বাজেট
- CSR (কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা) তহবিল:
- মহেশখালী উন্নয়ন প্রকল্প (কয়লা বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর ও টাউনশিপ প্রকল্প)
- স্থানীয় সরকার বরাদ্দ
পরিচালনা ও স্বচ্ছতা
- স্বাধীন উপজেলা স্বাস্থ্যবিমা কর্তৃপক্ষ
- জাতীয় পরিচয়পত্র-সংযুক্ত ডিজিটাল হেলথ কার্ড
- মাসিক ব্যয় প্রকাশ
- বার্ষিক স্বাধীন অডিট
প্রস্তাব ৩: মাসিক মেডিকেল ক্যাম্প ব্যবস্থা
কাঠামো
- প্রতি মাসে ১ বার, প্রতিটি ইউনিয়নে
- ২–৩ দিনের ক্যাম্প
বিশেষজ্ঞ বিভাগ
- মেডিসিন
- গাইনি ও অবস
- শিশু রোগ
- সার্জারি
- হৃদরোগ (স্ক্রিনিং)
- মানসিক স্বাস্থ্য (অবহেলিত কিন্তু জরুরি)
অংশীদারিত্ব
- কক্সবাজার/ ঢাকা মেডিকেল / চট্টগ্রাম মেডিকেল
- বেসরকারি হাসপাতাল
- মেডিকেল বিশ্ববিদ্যালয়
- এনজিও
তাৎক্ষণিক সুফল
- দীর্ঘদিনের অসুখ শনাক্ত
- আগাম রোগ নির্ণয়
- মানুষের আস্থা বৃদ্ধি
বাস্তবায়ন রোডম্যাপ
ধাপ ১: প্রস্তুতি (০–৬ মাস)
- জরুরি স্বাস্থ্য পরিস্থিতির জরিপ
- অ্যাম্বুলেন্স রুট ম্যাপিং
- ইউনিয়ন পরিষদ, ডাক্তার, এনজিও ও শিল্পপ্রতিষ্ঠানের বৈঠক
- CSR সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর
ধাপ ২: পাইলট প্রকল্প (৬–১৮ মাস)
- ৩–৪টি ইউনিয়নে অ্যাম্বুলেন্স চালু
- দরিদ্রদের জন্য বিমা পাইলট
- মাসিক মেডিকেল ক্যাম্প শুরু
ধাপ ৩: পূর্ণ বাস্তবায়ন (২–৫ বছর)
- পুরো উপজেলায় অ্যাম্বুলেন্স কাভারেজ
- সার্বজনীন স্বাস্থ্যবিমা
- শক্তিশালী রেফারাল নেটওয়ার্ক
সাফল্য পরিমাপের সূচক
- জরুরি সাড়া দেওয়ার গড় সময় ৩০ মিনিটের নিচে
- মাতৃ ও নবজাতক মৃত্যুহার হ্রাস
- কক্সবাজার, চিটাগাং ও ঢাকার নির্ভরতা কমা
- মানুষের ব্যক্তিগত চিকিৎসা খরচ হ্রাস
- জনআস্থা বৃদ্ধি
প্রস্তাবনায়:
মঈন উদ্দিন হেলালী তৌহিদ
রিসার্চ ফেলো, চায়না ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম বেইজিং
MRDC রিসার্চ ইউনিট
